শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ফরিদগঞ্জে কৃষকের সোনালী স্বপ্ন খাচ্ছে কারেন্ট পোকায়

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে বিস্তীর্ণ আমন ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে।এ পোকার আক্রমণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। এর ফলে কৃষকরা আমনের ভালো ফলনের যে স্বপ্ন দেখেছেন, তা পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কারেন্ট পোকা দ্রুত ছড়িয়ে পড়ায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন।কৃষকরা বাজার থেকে কীটনাশক কিনে স্প্রে করছেন। আমন ধানের গাছ বড় হওয়ায় স্প্রে করতে কৃষকদের অসুবিধা হচ্ছে। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার বাধা কাটিয়ে উঠে কৃষকরা আমন ক্ষেতের পরিচর্যায় মন দেন।  আশা ছিল ভালো ফলন হবে। কিন্তু আমনের ক্ষেতে কারেন্ট পোকার আক্রমণ দিশেহারা করে তুলেছে তাদের। কারণ এ পোকা দ্রুত এক জমি থেকে আরেক জমিতে ছড়িয়ে পড়ছে। ফলে স্প্রে করেও খুব একটা লাভ হচ্ছে না।

উপজেলার বালীথুবা ইউনিয়নের কৃষক আ: রহমান, সেলিম ও শাহজাহান বলেন, এসময় কারেন্ট পোকার আক্রমণ আমাদের চিন্তায় ফেলেছে। মাঠ পর্যায়ের উপ-সহকারী কর্মকর্তাদের সঠিক সময় পাওয়া যাচ্ছে না। ফলে কীটনাশক বিক্রেতারা যে ওষুধ ব্যবহার করতে বলছেন, আমরা সেটিই ব্যবহার করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ