শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে একই দিনে দুই সহোদরের মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাশ দেখে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে পৌর এলাকার ওয়ালী উল্যাহ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকা জুড়ে চলছে শোকের মাতম। 
এ ঘটনায় মৃত দুই ভাই হলেন, ওই বাড়ির মৃত বিল্লাল হোসেনের বড় ছেলে তারেকুল ইসলাম রুবেল (২৬) ও ছোট ছেলে সোহেল হোসেন (২৪)।
সরেজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল নিজ বাড়ির পশ্চিম পাশে নিজের চাষকৃত মাছের ঘের দেখতে যান তারেকুল ইসলাম রুবেল। সেখান থেকে ২ ঘণ্টায় ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে তাঁকে দেখতে পান স্থানীয়রা। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেক ভাই সোহেল হোসেন (২৪) বাড়ির সামনে ভাইয়ের লাশ দেখে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। এ অবস্থায় দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে কি কারণে বড় ভাই তারেকুল ইসলাম রুবেলের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মুজাম্মেল হোসেন জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে চেকআপ করে মৃত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। পরবর্তীতে থানা-পুলিশের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘আমরা দুজনের মরদেহ উদ্ধার করেছি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর স্বজনরা ছোট ভাই সোহেলর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার কারণে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। রুবেলের মৃত্যুর কারণ নিশ্চিত করা জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ