শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ইয়াবাসহ বৃদ্ধ আটক

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মো. ইব্রাহিম (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পুলিশ পরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার দক্ষিণ বিষেরবন্দ এলাকায় অভিযান পরিচালনা করে গঙ্গা ব্রীজের পাশথেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯০পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বেচা-কেনা করে আসছিল। আটককৃত ইব্রাহিম ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতুলী গ্রামের (সোয়াত আলী) মিজি বাড়ীর মৃত ইউসুফ আলীর পুত্র। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটককৃত ইব্রাহিমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নিমূলে আমাদের অভিযান চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ