শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার মাঝি সিংহভাগই তরুণ

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ফরিদগঞ্জ উপজেলার আওয়ামী রাজনীতিতে নতুন চমক। পুরো উপজেলা আর সামাজিক যোগাযোগ মাধ্যম স্লোগানে ভাইরাল খেলা হবে খেলা হবে। বাস্তবেই খেলার সেমিফাইনাল শেষ হলো। অবশেষে সকল জল্পনা কল্পনার ও বিতর্কের অবসান ঘটিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত তথা নৌকার মাঝির সন্ধান পাওয়া গেল।

রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই দলের ওয়েব সাইটে তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা অনুযাী বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিত্ব করা অধিকাংশই ওই ইউনিয়ন গুলোর নৌকার কান্ডারী হলেন। এছাড়া অন্যরা বর্তমান চেয়ারম্যান।

দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নে যুবলীগের সাবেক আহ্বায়ক মো: বাহা উদ্দিন, বালিথুবা পুর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জি এম হাসান তাবাচ্ছুম, সুবিদপুর পুর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও পীরের বংশধর মাও. শারাফত উল্ল্যা, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন, গুপ্টি পুর্ব ইউনিয়নে সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম, পাইকপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন,গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান খাজা আহমেদ ভুঁইয়ার ছেলে যুবলীগ নেতা আলা উদ্দিন আহমেদ, চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে যুবলীগ নেতা মোরশেদ আলম মুরাদ, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী এবং রূপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন।

এদিকে গত অক্টোবর মাস থেকে ফরিদগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শুরু হয় তৃণমূল বর্ধিত সভা। পরে বর্ধিত সভা থেকে প্রাপ্ত দলীয় প্রার্থী তালিকা ইউনিয়ন আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ এবং জেলা আওয়ামীলীগ তাদের তালিকা কেন্দ্রে প্রেরণ করে। এর বাইরে বর্তমান সংসদ সদস্য নিজে আলাদা তালিকা জেলা ও কেন্দ্রে জমা দেন। গত এক সপ্তাহ ধরে এসব তালিকা নিয়ে আলোচনা সমালোচনা হয়। সর্বশেষ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর স্বাক্ষর জালিয়াতি করে প্রার্থী তালিকা পরিবর্তন বিষয়ে তোলপাড়ের সৃষ্টি হয়।

এদিকে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন এলাকায় যারা নৌকা প্রতীক পেয়েছেন, তাদের অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

অপর দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান জানান, জননেত্রী শেখ হাসিনা ও দলীয় মনোয়ন বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ