শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে আখের বাম্পার ফলন; অধিক লাভের আশায় কৃষকরা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে আখের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার বিভিন্ন এলাকার কৃষক এবার আখ চাষে বেশি লাভবান হতে পারবেন বলে আশা করছেন।

জুলাই মাসের শেষের থেকে গেণ্ডারি’ নামের আখ খুচরা ও পাইকারি বিক্রি শুরু হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রি চলবে আগামী তিন-চার মাস। ফরিদগঞ্জ উপজেলার উপাদিক গ্রামের কৃষক শাহজাহান ও বালীথুবা গ্রামের নুরুল ইসলাম বলেন, জমিতে আলু থাকায় অবস্থায় আখ লাগান তারা।

এ বছর আখের ভালো ফলন হয়েছে। তবে ফরিদগঞ্জে গেণ্ডারি নামের আখই বেশি চাষ হয়েছে। এরই মধ্যে গ্রামগঞ্জের বাজারে খুচরা বিক্রি শুরু হয়েছে এ আখ। ছোট-বড় সাইজের প্রতি পিস আখ বাজারে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত খুচরা বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রি হয় পুরো জমি কিংবা ১০০ আখ একসঙ্গে দরদাম করে। আখও অনেক লম্বা হয়েছে। গেল মাস থেকে বিক্রি শুরু করেছেন।

বালীথুবা এলাকার কৃষক ইউনুস হাজী জানান, তিনি এ বছর আলু আবাদ করে অনেক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছেন। এখনও সার-বীজের দোকানে বকেয়া রয়েছে। আলুর জমিতে আখ চাষ করেছেন তিনি। ফলনও ভালো হয়েছে। তার জমিতে দুই জাতের আখ রয়েছে। একটি চাঁদপুর গেণ্ডারি; অন্যটি অমিতা (স্থানীয় নাম)। কিছুদিন সময় নিয়ে পর্যায়ক্রমে বিক্রি করবেন। এতে তিনি ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন।

ইউনুস হাজী জানান, ফরিদগঞ্জে আখ বেশিরভাগ নোয়াখালী, লক্ষ্মীপুর , রামগঞ্জ ও ঢাকায় বিক্রি হয়। নদী ও সড়কপথে এসব এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় বহু বছর ধরে ওইসব এলাকার ব্যবসায়ীরা জমি থেকেই আখ ক্রয় করে নিয়ে যান। আখ ব্যবসায়ী আবু তাহের বলেন ,এ বছর আমরা প্রতি একশত পিচ আখ সর্বনিম্ন একহাজার থেকে সর্বোচ্চ ১হাজার ৬শত টাকা পর্যন্ত ক্রয় করিতেছি। এ বছর আখের ভালো ফলন হওয়ায় আগামীতে আবাদ আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি


এই ক্যাটাগরির আরো সংবাদ