শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাঁই

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১১ জুন) গভীর রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রুস্তুমপুর গ্রামের রাড়ী (গাজী) বাড়িতে এই ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

জানা যায়, ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো.আমিন হোসেনের মেজ ছেলে শিপন গাজী প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে।

এসময় ঘরের পাশের ফল-ফলাদি গাছসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে করে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী শিপন ও তার পরিবার।

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ শিপন গাজী জানান, এলাকাতে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে শত্রুতা পোষন করে আসতেছে। রাতের আধাঁরে কে বা কাহারা আমার ঘরে আগুন দিয়েছে আমরা তা দেখি নাই তবে আমার সন্দেহ হচ্ছে। তারা প্রায়ই বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকি দিত।

ঘটনার দিন দুপুরে আমাদের বিরুদ্ধে বিবাদীরা তাদের আত্মীয় স্বজনদের অংশগ্রহণে বিভিন্ন অভিযোগ এনে একটি সাজানো মানববন্ধন করে। আমি মনে করি ওই মানববন্ধনই আমাদের বসতঘরটি পোড়ানোর কৌশল হিসেবে ব্যবহার করেছে। এর আগে আমাদের ঘর আগুনে জ্বালিয়ে দিবে বলে হুমকি দিয়েছে। পরে ওইদিন রাতেই এ ঘটনা। তারাই আমাদের বসতঘরটি আগুনে পুড়িয়ে দিয়েছে বলে আমাদের সন্দেহ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, গভীর রাতে আগুনের কথা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা জড়িত, তদন্তেই সত্যতা বেরিয়ে আসবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ