শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ফরিদগঞ্জের স্কুলগুলোতে ফিরেছে প্রাণ,উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

দীর্ঘ প্রায় দেড় বছর পর পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে ফরিদগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্কুল,কলেজ ও মাদ্রাসা স্তরের প্রায় তিন শত শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে আসতে পেরে উচ্ছ্বসিত তারা।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকস্কুল, কলেজ ও মাদ্রাসা স্তরের মোট তিন শত শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় ১৯০টি, মাধ্যমিক বিদ্যালয় ৫০টি মাদ্রাসা ৫২টি, কলেজ ৮টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ১টি। করোনার কারণে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান কার্যক্রম বন্ধ ছিল গত বছরের ১৭ মার্চ থেকে। ফলে শিক্ষার্থীরা আসতে পারেনি তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে। সহপাঠীদের ছেড়ে দীর্ঘ দেড় বছর বাড়িতে কেটেছে একপ্রকার বন্দি অবস্থায়। দীর্ঘদিন পর আজ থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় আবারও বিদ্যালয় প্রাঙ্গণে আসতে পেরে খুশি তারা।

আষ্ঠা মহমায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন (ব এ বিএড) জানিয়েছেন, শিক্ষার্থী ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছিল বিরাণভূমিতে। পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় এখন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী সব রকম ব্যবস্থাগ্রহণ করেছে বলে জানালেন ওই প্রতিষ্ঠানপ্রধান।

উল্লেখ্য, করোনা অতিমহামারীর জন্য গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। করোনা পরিস্থিতি কিছুটা কমে আসায় শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার(১২ সেপ্টেম্বর) থেকে সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে ,স্বাস্থ্যবিধি মেনে শতভাগ মাষ্ক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে প্রবেশ করানো হচ্ছে ।আর এতদিন পর স্কুলে আসতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষার্থীদের। অভিভাবকদের মধ্যে উচ্ছাস থাকলেও রয়েছে কিছুটা ভয়- ভীতি।


এই ক্যাটাগরির আরো সংবাদ