চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা মহামারির এ সময়ে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে আজ শনিবার বিকেলে উপজেলার পাটওয়ারী বাজার এলাকায় সারা দেশের ন্যায় ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি।
টিসিবির ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা টিসিবির ডিলারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ২নং বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচএম হারুনুর রশিদ ও ইউপি সদস্য আবু সাদেক, জাহাঙ্গীর আলম প্রমূখ।