শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ফরিদগঞ্জের কৃতিসন্তান সাবেক ডেপুটি এটর্নি জেনারেল রশিদ শেখের ইন্তেকাল

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

ফরিদগঞ্জের কৃতিসন্তান, সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট এম.এ রশিদ শেখ (৮৫) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ সুমনের পিতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম এমএ রশিদ শেখ ১৯৩৬ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দঃ) ইউনিয়নের রামদাশেরবাগ শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন।

ছাত্র জীবনে তিনি ঢাকা কলেজ ছাত্র সংসদের জিএস, জগন্নাথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর এবং জাতীয় পার্টির আইনজীবী ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মূস বিন শমসের চৌধুরী, সালমান এফ রহমান, যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম বাবুল সহ বহু প্রখ্যাত ব্যাক্তির পক্ষে মামলা পরিচালনা করেছেন।

এছাড়াও তিনি বহু সামাজিক ও ধর্মীয় কাজের সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত ছিলেন।

তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম কাদের এমপি এবং জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন আহমেদ বাবলু গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গনে প্রথম জানাজা, দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা এবং ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দঃ) ইউনিয়নের রামদাসেরবাগ আলিম মাদ্রাসা প্রাঙ্গনে গায়েবানা জানাজা, বিকেলে উত্তরা গাউসুল আজম জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে উত্তরা ১২ নং সেক্টরস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।


এই ক্যাটাগরির আরো সংবাদ