শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন

নিউজ ডেস্ক / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করা হয়েছে। সেন্টার উদ্বোধন উপলক্ষে সোমবার বাংলাদেশ হাইকমিশন ও প্রেস ক্লাব ইন্ডিয়া যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বক্তব্যে তিনি ভারত-বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপনের মাধ্যমে প্রেস ক্লাব অব ইন্ডিয়া আবারো প্রমাণ করল ভারত-বাংলাদেশের সম্পর্ক কতটা বন্ধুত্বের। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং দ্বি-পাক্ষিক সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারতের নয়াদিল্লীর বাংলাদেশ কমিশনের হাই কমিশনার মোহাম্মদ ইমরান, ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লয়েডা, সেক্রেটারি জেনারেল বিনয় কুমার, সাবেক সভাপতি গৌতম লাহিড়ী এবং ভারতের বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা স্মিতা পান্ডে প্রমুখ।

বাংলাদেশ মিশন প্রেস ক্লাব অব ইন্ডিয়াকে উন্নতমানের একাধিক কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, এলইডি প্রজেক্টর উপহার দিয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ওপর রচিত মূল্যবান গ্রন্থও উপহার দিয়েছে বাংলাদেশ মিশন

উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। মিডিয়া সেন্টারে বাংলাদেশ-ভারত দুই অংশের স্থায়ী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং অন্য আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল বিনয় কুমার।


এই ক্যাটাগরির আরো সংবাদ