শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

প্রার্থী বাছাইয়ে ঘুস নিয়ে নির্বাচন কর্মকর্তা প্রত্যাহার

আশেক এলাহী / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় ঘুস গ্রহণের দায়ে কুমিল্লার মুরাদনগরে নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান এ আদেশ দেন।

নির্বাচন অফিস সূত্র জনায়, গত ৬ জানুয়ারি প্রার্থী যাচাই-বাছাইয়ে সময় একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা গ্রহণের অভিযোগ পাওয়া যায়। এরপর বিষয়টি তদন্ত করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম। তদন্তে টাকা গ্রহণের বিষয়টি প্রমাণিত হলে বুধবার অভিযুক্ত রিটার্নিং কর্মকর্তা বিল্লাল মেহেদীকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিসিক্ত করা হয় বরুড়া নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলামকে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারি এ উপজেলায় ২১টি ইউনিয়নের ভোট গ্রহণ হবে। এ উপলক্ষ্যে গত ৬ জানুয়ারি ছিল প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দিন। ২১টি ইউনিয়নের জন্য সাতটি বুথ করা হয়। সেই সুবাদে হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীর দায়িত্বে ছিল মুরাদনগর উপজেলার যাত্রাপুর, বাঙ্গরা পূর্ব ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন। ওই সময় তিনি প্রার্থিতা বাতিলের ভয় দেখিয়ে প্রার্থী প্রতি ৫০০-১০০০ টাকা আদায় করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ