শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয়গুলোতে শেখ রাসেল দিবস পালনের নির্দেশ

দর্পণ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়।

অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে ১৮ অক্টোবরকে শেখ রাসেল দিবস হিসেবে পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট দফতরগুলোকে।

আদেশে আরও জানানো হয়, সব পরিচালক, প্রকল্প পরিচালক, বিভাগীয় উপপরিচালক, দফতর ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীনস্থ সব দফতর ও প্রতিষ্ঠানকে নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি অবহিত করবেন। পিটিআই সুপারিনটেনডেন্টরা তার অধীনস্থ সব দফতর ও প্রতিষ্ঠানকে অবহিত করবেন। উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইন্সট্রাক্টররা (সবল) তার অধীনস্থদের অবহিত করবেন। এছাড়া প্রতিবছর ১৮ অক্টোবর দিবসটি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বঙ্গুবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ১১ বছর বয়সে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সসদ্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ