শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

প্রাথমিকে বাড়ছে পদ, শিগগিরই নিয়োগ

নিজস্ব প্রতিবেদক / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

প্রাথমিকে শিক্ষকসহ অন্যান্য পদের সংখ্যা বাড়ছে এবং এসব পদের বিপরীতে শিগগিরই নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শূন্য পদের বিপরীতে এবং ছাত্র সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকসহ অন্যান্য সহায়ক জনবলের পদ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, সংসদীয় কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রতি ১৫টি বিদ্যালয়ের জন্য একজন করে সহকারী শিক্ষা অফিসারের পদ সৃষ্টি এবং বিভাগীয় প্রার্থী হিসেবে প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতির জন্য নিয়োগবিধি সংশোধন কার্যক্রম চলমান আছে।

বৈঠকে ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে যেসব বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই, সেসব বিদ্যালয় নির্বাচিত করে অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি সুপারিশ করেছে।

বৈঠকে জাতীয়করণ হয়েছে এমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক অদ্যাবধি বেতন পাননি যত দ্রুত সম্ভব তাদের বেতনপ্রাপ্তি নিশ্চিত করতে তাগিদ দেওয়া হয়।

এছাড়াও সহকারী জেলা শিক্ষা অফিসার পদে (এডিপিও) পদে কর্মরতদের মধ্যে যোগ্যদের দ্রুত পদোন্নতির কমিটি সুপারিশ করে।

স্কুল ফিডিং প্রকল্পে পুনর্গঠিত ডিপিপিতে শিক্ষার্থীর মায়েদের সম্পৃক্ত করে এবং মানসম্মত খাবার নিশ্চিত করতে উপবৃত্তির অর্থের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অর্থ অতিরিক্ত বরাদ্দের বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে অবহিত করার জন্য বলা হয়।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মেহের আফরোজ, আলী আজম এবং মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ