শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

প্রশিক্ষণ কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে: এসপি. মিলন মাহমুদ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

আনসার ও ভিডিপির চাঁদপুর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ২১ দিনব্যাপী অস্ত্রসহ ভিডিপি মৌলিক  প্রশিক্ষণের (১ম ধাপ) সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ।

এ সময় তিনি বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন প্রত্যেকেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সরকারি দায়িত্ব পালনসহ বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। আপনাদের কাজকে সহজ করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আনসার ও ভিডিপির চাঁদপুর জেলা কমান্ড্যান্ট জে এম ইমরানের সভাপতিত্বে ও চাদঁপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো.মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও ভিডিপির সহকারী কমান্ড্যান্ট শাহনেওয়াজ হোসেন। অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে বেসিক কম্পিউটার কোর্সে ৩০ জন, অস্ত্রসহ ভিডিপি কোর্সে অংশগ্রহণকারী ৮০ জন প্রশিক্ষণার্থীসহ সর্বমোট ১১০ জন অংশগ্রহণ করেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ