শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে আইসেস্কো মহাপরিচালকের সাক্ষাৎ

দর্পণ ডেস্ক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার (৬ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো)-এর মহাপরিচালক ড. সালিম এম. আল মালিক।

বৈঠকে ড. আল মালিক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং তাঁর বিশ্বব্যাপী প্রভাবশালী উদ্যোগগুলোতে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যখন চিকিৎসাশাস্ত্রের ছাত্র, স্নাতক শেষের দিকে, তখনই আপনার এবং গ্রামীণ ব্যাংকের কথা শুনেছিলাম। আপনার ‘থ্রি জিরো’ তত্ত্ব তখন ব্যাংকিং থেকে খেলাধুলা, এমনকি পরিবেশ সংক্রান্ত আলোচনায়ও সর্বত্র আলোচিত ছিল। এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল।”

ড. আল মালিক আইসেস্কোর যুব সম্প্রদায়, শিক্ষা ও পরিবেশগত উদ্যোগের কৌশলগত কাঠামোতে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো থিওরি’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন—অন্তর্ভুক্ত করার অনুমতি চেয়েছেন। তিনি আরও বলেন, “আমরা খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন দেশকে সহায়তা করি। ব্রুনাই, আলজেরিয়া এবং নাইজেরিয়ার মতো দেশগুলো ইতোমধ্যেই উদ্যোক্তা উদ্যোগ থেকে উপকৃত হয়েছে, যা আমরা সামাজিক ব্যবসায়ের মডেলে রূপান্তর করতে সহায়তা করেছি।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জবাবে আইসেস্কোর শিক্ষা ও টেকসই উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণদের ক্ষমতায়ন ও সদস্য দেশগুলোর মধ্যে উদ্ভাবনী সামাজিক ব্যবসায়িক সমাধানের প্রসারে ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনাকে স্বাগত জানান।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরারও উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ