শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণায় যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, ব্যক্তিগত সহকারী, একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর চানকিরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. শরীফ উদ্দিন ওরফে শেখ আকাশ আহমেদ শরীফ ওরফে শেখ আকাশ ইবনে যুবরাজ (২৬) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের দূর্গাপুর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম।

সংবাদ সম্মেলনে জিএমপি’র উপ-কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, গ্রেফতার শরীফ উদ্দীন নিজেকে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কর্মকর্তা, বেঙ্গল গ্রুপের পরিচালক, সময় টিভির সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক (প্রশাসন), এফবিসিসিআই’র পরিচালক হিসেবে সিআইপি, ৩৬তম বিসিএস ক্যাডার (এডমিন) ও রাজনৈতিক পরিচয়সহ বিভিন্ন ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

তিনি আরো জানান, গ্রেফতার শরীফ উদ্দীনের কাছ থেকে চারটি আইডি কার্ড (সময় টিভির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সহকারী, সিআইপি, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ), দুইটি মোবাইল ফোনসেট, একজোড়া হ্যান্ডকাফ, প্রধানমন্ত্রীর নামসহ একটি সিল, একটি প্রাইভেটকার, ২২০ পিস ইয়াবা, তিনটি স্টিকার (প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগোসহ, বেঙ্গল গ্রুপ ও সময় টিভির) জব্দ করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ও ফেসবুক আইডিতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে তার এডিট করা ছবি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্নজনের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, কুমিল্লার কোতয়ালী থানায় তার বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক, প্রতারণার অভিযোগে টঙ্গী থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনের পর তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ