শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে: অ্যাড. রুহুল এমপি

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্প ’এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বর্ধন মূলক (১০টি গরু) উপকরণ বিতরণ করা হয়েছে।


রবিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ শোভিত বটতলায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড . নুরুল আমিন রুহুল।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আজ এগিয়ে যাচ্ছে। তার নির্দেশেই জেলা ও উপজেলার সকল সরকারি কর্মকর্তাগন দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করে যাচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, জেলা মৎস্য অফিসার মো.গোলাম মেহেদী হাসান।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যা, প্রকল্প পরিচালক শামসুল আলম পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ