শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জয়ের

দর্পণ ডেস্ক / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
 
শুক্রবার রাতে (২১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইয়েড পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান জয়।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র তার পোস্টে লেখেন, ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারে আমরা বলেছিলাম ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করব। বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা বাস্তবায়ন করে এখন উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ সরকার।
 
তিনি আরও লেখেন, ‘সময় এখন এগিয়ে যাওয়ার, সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রযাত্রায় শামিল হোন আপনিও। সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা সবাই মিলে গড়বোই- এই হোক আমাদের এগিয়ে চলার প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। যাতে তথ্যপ্রযুক্তি খাতে সরকারের বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ