শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকাদান সিলেটে

সিলেট ব্যুরো / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশের মতো সিলেটেও ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে।

রবিবার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, সিলেটে গণটিকাদানের আগের কেন্দ্রগুলোতেই ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টা থেকে দেয়া হবে ভ্যাকসিন। দিনব্যাপী চলবে এই কার্যক্রম। তবে শর্ত হচ্ছে- আগে যারা রেজিস্ট্রেশন করেছেন কেবল তারাই এদিনে টিকা দিতে পারবেন। এর বাইরেও এদিন কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করেও টিকা দিতে পারবেন আগ্রহীরা।
এদিন সবাইকে সিনোফার্মের টিকা দেয়া হবে জানিয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, আগের গণটিকাদান ক্যাম্পেইনগুলোর সময় কয়েকটি কেন্দ্র ছিলো শিক্ষাপ্রতিষ্ঠানে। করোনার কারণে স্কুলগুলো বন্ধ থাকায় সমস্যা হয়নি। তবে এবার স্কুলগুলো খোলা। আগামীকাল (সোমবার) ওই স্কুলগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে। যদি তারা সম্মতি দেন তবে ওই কেন্দ্রগুলোতেই ২৮ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে। আর যেসব স্কুলে অনুমতি মিলবে না, সেসব কেন্দ্রের বিকল্প হিসেবে জায়গা নির্ধারণ করে ভ্যাকসিন দেয়া হবে। সেই তালিকা কাল (সোমবার) চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সারাদেশে ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাসের ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সারাদেশের ছয় হাজারের বেশি কেন্দ্রে সকাল ৯টা থেকে দিনব্যাপী একাধিক শিফটের মাধ্যমে এ টিকা দেওয়া হবে। টিকাদানের ক্ষেত্রে প্রথম দুই ঘণ্টা ৫০ বছরের বেশি বয়সী নারী, শারীরিক প্রতিবন্ধীরা অগ্রাধিকার পাবেন।

রবিবার দুপুরে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এ টার্গেট নেওয়া হয়েছে। এর আগে ক্যাম্পেইনের মাধ্যমে একদিনে ৪৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার টার্গেট পূরণ করতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত পাঁচ কোটি ৫২ লাখ টিকা পাওয়া গেছে। তার মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে চার কোটি দুই লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ