শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ববিতা

বিনোদন ডেস্ক / ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। আজ বুধবার করোনার টিকা নিলেন এই কিংবদন্তি। রাজধানী মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল ৯টায় উপস্থিত হয়ে তিনি টিকার প্রথম ডোজ নেন বলে নিশ্চিত করেন ববিতা নিজেই। 

টিকা নিয়ে তিনি বলেন, ‘কোভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছি। সুস্থ স্বাভাবিক আছি আমি। আমি মনে করি টিকা গ্রহণ আমাদের নাগরিক দায়িত্ব। দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’

টিকা নেওয়ার পর একমাত্র ছেলের সঙ্গে কথা হয়েছে তার। ববিতা জানান, আমার ছেলে কানাডায় থাকে। আমি টিকা নিয়েছি শুনে সে তো অবাক। বলে, ‘আম্মা, আমরা কানাডায় থেকে এখনও করোনার টিকার খবর নাই, আর তোমরা ঢাকায় থেকে এরমধ্যে টিকা নিয়েও নিলে!’

সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা অভিনয়গুণে দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ‘শেষ পর্যন্ত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তবে তিনি ববিতা নাম ধারণ করেন জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমার মাধ্যমে। দীর্ঘ ক্যারিয়ারে ববিতা অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। তবে বিশ্ববরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাতে অভিনয় করে তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন। পুরস্কৃত হন মস্কোতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ