শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

প্রথম ডোজ টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে

নিজস্ব প্রতিবেদক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে।

যারা নেননি তারা রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিবন্ধন কিংবা তথ্য-উপাত্ত দিয়ে টিকা নেওয়ার সুযোগ পাবেন।

বুধবার ২ মার্চ কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি সারাদেশে বিশেষ দিনে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সময়ে বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকা দেওয়া হয়।

এর মধ্যে প্রথম ডোজের ২ কোটি ৩২ লাখ, দ্বিতীয় ডোজের ১ কোটি ৭ লাখ জনকে এবং বুস্টার ডোজের ১০ লাখ জনকে টিকা দেওয়া হয়।

দেশে ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ২৯ কোটি ৬৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম ডোজের ১২ কোটি ৪৭ লাখ, ৮ কোটি ৪৮ লাখ এবং বুস্টার ডোজের টিকা পেয়েছেন ৩৯ লাখ মানুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ