শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

প্রথমবারের মতো এক সিনেমায় তিন খান

বিনোদন ডেস্ক / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
শাহরুখ-আমির-সালমান

প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে বলিউডের তিন খানকে।  ‘লাল সিং চাড্ডা’ নামের সিনেমাটিতে শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে দেখা যাবে একসঙ্গে।

বলিউডের ‘মিস্টার পারফেক্ট’ আমির খান দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে। এ ছবি দিয়ে দর্শকদের জন্য নিয়ে আসছেন দারুণ কিছু চমক।

বেশ কদিন আগেই খবরে প্রকাশিত হয়, এ সিনেমার জন্য স্বল্পসময়ের একটি ক্যামিও চরিত্রে দেখা মিলবে বলিউড বাদশা শাহরুখ খানের। খবরটি পুরনো না হতেই মুম্বাই মিরর তাদের খবরে প্রকাশ করেছে, সিনেমাটির জন্য শুধু শাহরুখই নন, সালমান খানকেও অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন আমির খান।

অর্থাৎ প্রথমবারের মতো তিন খান এক হতে চলেছেন কোনো সিনেমায়।

মুম্বাই মিরর বলেছে, সিনেমাটিতে শাহরুখের চরিত্রের মতো সালমানের চরিত্রটিও বাছাই করেছেন আমির নিজে। করোনার পর সিনেমাশিল্পকে চাঙ্গা করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আমির খান।

প্রসঙ্গত টম হ্যাংকস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’। চলতি বছরেই শুটিং শুরু হয় এ সিনেমার। কিন্তু করোনার কারণে বেশিদূর এগোয়নি শুটিং। সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করছেন তারকা অভিনেত্রী কারিনা কাপুর।

সময়মতো সিনেমাটির শুটিং শেষ হলে, আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।


এই ক্যাটাগরির আরো সংবাদ