শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

প্রতীক বরাদ্দের আগেই ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালানো যাবে: ইসি

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল মিডিয়ায় প্রচারণা চালাতে পারবেন বলেন জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, ‘এবারের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে ব্যালটে। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। ডিজিটাল যুগে আমরা ডিজিটালভাবে প্রচারের জন্য অনুমতি দিয়ে দিয়েছি। বাছাইয়ের পরে প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা ডিজিটাল মিডিয়ায় প্রচার করতে পারবে এবং জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করে প্রচার করতে পারবে। আমরা এটা উন্মুক্ত করে দিয়েছি।’

তিনি বলেন, ‘ইতোপূর্বে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনগুলো সব ক্ষেত্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এটা শুধু গাজীপুরবাসী নয়, দেশ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গত নির্বাচনে যে সকল কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন, তারা এই নির্বাচনেও কর্মরত আছেন। তারা অভিজ্ঞতার আলোকে নির্বাচনকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে যেসব পরিকল্পনা গ্রহণ করেছেন, সেগুলো আমাকে জানিয়েছেন। সে সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আমাদের যে নতুন নতুন চিন্তাভাবনাগুলো আছে, সেগুলো বলেছি।’

মো. আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা সব রকম সহায়তা পাবে। কমিশনের পক্ষ থেকে আমি এগুলো তাদের বলেছি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের উদ্বুদ্ধ করতে টিভিতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচার করা হয়, ভোটাধিকার আপনার নাগরিক অধিকার। আমাদের ভোটাররা এখন যথেষ্ট সচেতন। প্রার্থীরা প্রচার করেন, আমরা প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি, পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। গণমাধ্যমগুলোতে তারা নিয়মিত খবর দেখে, আপনাদের অনুষ্ঠান দেখে, এভাবেই প্রচার হয়ে যায়। আলাদাভাবে প্রচার করার খুব একটা প্রয়োজন পড়ে না।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, রিটার্নিং কর্মকর্তরা, সহকারী রিটার্নিং কর্মকর্তরা, নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা, পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় প্রধান/প্রতিনিধিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ