শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

প্রতিবন্ধী দিবস উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভা

খাদিজা আক্তার, গাজীপুর / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংগঠন।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কোনাবাড়ি জরুন কেয়া স্পিনিং পোশাক কারখানার সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পরে সেটি কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে করোনা পরবর্তী ‘বিশ্বের টেকসই উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড সচিব মো. মনির হোসেন, ট্রাফিক সহকারী আরিফ সরকারসহ শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থার সদস্যরা। আলোচনা সভায় শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ- জহুরুল ইসলাম (প্রতিবন্ধী) কয়েকটি দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিবন্ধী ভাতা ৭৫০ থেকে মাসিক ৬ হাজার টাকা করা। বয়স্ক ভাতা, বিধবা ভাতা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ ও বাস্তবায়ন। প্রতিবন্ধী ভাতার পাশাপাশি ছাত্র ছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়ন করা। প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, পুনার্বাসনসহ সব বেসরকারি কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা নিশ্চিত করা।

এই সময় প্রতিবন্ধীদের কথা সঞ্চালনা করেন দোভাষী মোমিনুর রহমান।শ্রবণ ও বাক প্রতিবন্ধী সমাজ কল্যান সংস্থার সিনিয়র সহসভাপতি মো. মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের সংগঠনে প্রায় ৫০০ শ্রবণ ও বাক প্রতিবন্ধী সদস্য রয়েছে। আমরা সারা বছর তাদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। পাশাপাশি খেলাধুলা থেকে শুরু করে তাদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি। তারা সবাই মেধাবী ও পরিশ্রমী।’


এই ক্যাটাগরির আরো সংবাদ