হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর অাইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ইব্রাহিম ভূইয়া বাড়ি মসজিদ সংলগ্ন হাইমচর আইডিয়াল স্কুল হল রুমে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রশিদ ভূইয়ার সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, প্রাক-প্রাথমিক হলো একটি ক্ষুদে শিশুর বেড়ে উঠার প্রথম সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই প্রতিটি শিশু এগিয়ে যাবে তার নিজ গন্তব্যে৷ আর এই সিঁড়ি হতে শক্ত, মজবুত। আর তাই, প্রতিটি শিশুর এই সিঁড়িকে মজবুত করতে তাদেরকে নিজ সন্তানের ন্যায় মানুষ করতে হবে ।
এসময় তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ সহ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য বলেন, একজন ভালো শিক্ষক শুধু শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জন করতে সহায়তা করেনা, সে তার মেধা আর প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। অাপনারা ছাত্র/ছাত্রীদের সাথে সেই কাজটি করবেন, যে কাজটি করলে ছাত্র/ছাত্রীদের সম্মানের আসনে আমৃত্যু থাকতে পারবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, হাইমচর থানা অসি (তদন্ত) সুব্রত কুমার সরকার, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ করিম, সহকারী শিক্ষক মোঃ শরীফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য আ: মান্নান গাজী প্রমূখ।