শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

পৌরসভার দরজা আপনাদের জন্য সবসময় খোলা : মেয়র নাজমুল আলম

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন ২য় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ায় ১ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) কচুয়া পৌরসভার মিলনায়তনে প্রথম অধিবেশনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র ও নব নির্বাচিত কাউন্সিলদের নিয়ে মাসিক সভার আয়োজন করা হয়।

নব নির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপন তাঁর বক্তব্যে বলেন, বিগত ১৪ ফেব্রæয়ারি নির্বাচনে আমাকে যারা দ্বিতীয় বারের মতো কচুয়া পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত করেছেন আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড, মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ, প্রশাসন, মিডিয়াকর্মী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৌরসভা নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই। তিনি আরো বলেন,পৌরসভা হচ্ছে নাগরিক সেবা দানের অন্যতম কেন্দ্র। যে কোনো সেবা নিতে পৌরসভার দরজা সকলের জন্য উন্মুক্ত।

পৌর সচিব জহিরুল হক সর্দারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর,নজরুল ইসলাম প্রধান,২নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম রাজু,৮নং কাউন্সিলর মাসুদ আলম প্রধান,৯নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের রুমি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোহরা বেগম প্রমুখ।

এসময় নব নির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপনকে পৌর কর্মকর্তা,কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। পরে পৌরসভার সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ