শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

পৌরসভাগুলোকে অটোমেশনের আওতায় আনা হবে

দর্পণ ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

দেশের পৌরসভাগুলোয় সব ধরনের নাগরিক সেবা অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন-এর সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের ৩২৯ পৌরসভায় নাগরিকদের দেয়া সব সেবা অটোমেশনের আওতায় আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। এ সময় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পৌরসভায় অটোমেশন চালু করতে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে দেশটির আগ্রহের কথা জানান।

তাজুল ইসলাম কোরিয়ার পৌরসভায় তাদের কাজ করার আগ্রহ প্রকাশের জন্য দেশটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের ঢাকা, চট্টগ্রাম ওয়াসাসহ বিভিন্ন খাতে চলমান সহযোগিতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কার্যক্রমে আরও সহযোগিতার কথা জানান।

এছাড়া মন্ত্রী ও রাষ্ট্রদূত দু’দেশের বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ