শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

পেকুয়ায় বিকাশের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় আটক: ২

আব্দুর রাজ্জাক, কক্সবাজার / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লক্ষ টাকা লুটের ঘটনায় ২ জনকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব।

আটককৃতরা হলেন, চকরিয়ার ব্রাহ্মনপাড়া এলাকার মৃত আব্দুল শুকুরের ছেলে মোঃ সাইফুল (৩১) এবং চট্টগ্রামের বাঁশখালীর রুমকাটা এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে মোঃ কফিল উদ্দিন (২২)।

র‍্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, পেকুয়ার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলার বিকাশ ডিস্টিবিউশন অফিস হতে নগদ ৪৬ লক্ষ ৫০ হাজার টাকা অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা চুরি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস দল অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানাধীন সিকদারপাড়া, ২নং ওয়ার্ডের জনৈক আনোয়ার মিয়ার বসতঘড়ে অভিযান চালিয়ে পালানোর সময় ২ জন কে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বসতঘরের বারান্দায় মাটির নিচে বস্তা মোড়ানো নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের পেকুয়া থানায় হস্তান্তর এবং পলাতক আসামীদের গ্রেফতারসহ বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ