শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

রিপোটারের নাম / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে জানানো হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না।”

তিনি অভিযোগ করেন, জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে দেখে পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া হয়ে শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। তার মতে, এটি এখন শুধুই আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, বরং জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের অসন্তোষ নিরসনে দুটি কমিটি গঠন করেছে সরকার। বদলি হওয়া কর্মীদের আগের স্থানে ফেরানো এবং সাময়িক বরখাস্তদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শফিকুল আলম জানান, “কর্মবিরতির কারণে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, কর্মীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। তবে আন্দোলনে অস্থিতিশীলতা সৃষ্টিতে “দেশবিরোধী শক্তি ইন্ধন দিচ্ছে।”

বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ একাধিক উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ