শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

পুলিশের জন্য ভারত থেকে এলো ১০টি ঘোড়া

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে উন্নত মানের ১০টি রাইডিং হর্স (ঘোড়া) আমদানি করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ৩টার সময় পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়া ১০টি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। 

জানা গেছে, বাংলাদেশ পুলিশের নামে এ ঘোড়াগুলো কেনা হয়েছে। এ ঘোড়াগুলো ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লায়ার এর থেকে কেনা হয়েছে। এছাড়া ভারতের পাঞ্জাব থেকে ঘোড়াগুলোকে কেনা হয়েছে। এ ঘোড়াগুলো ছাড় করতে বেনাপোল কাস্টম হাউজে মেসার্স মাধ্যম নামে একটি সিএন্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার।

মেসার্স মাধ্যম সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি সাজেদুর রহমান জানান, ভারতের রাজস্থান থেকে ১০টি রাইডিং হর্স (ঘোড়া) কিনেছে বাংলাদেশ পুলিশ। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাশ নেওয়া হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার (৩০ মার্চ) সকাল নাগাদ ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত ছাড় করানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে। এবং ঘোড়াগুলো রাতের মধ্যেই বেনাপোল বন্দর থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা হবে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ