শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

পুলিশের গলা টিপে আসামির পলায়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

রাজশাহীর চারঘাটে এক আসামিকে ধরতে গিয়েছিলেন পুলিশের দুই এসআই। কিন্তু তাঁরা আর ওই আসামিকে ধরতে পারেননি। তাঁদের মধ্যে একজনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও অপরজনকে গলা টিপে আসামি পালিয়ে গেছেন। বুধবার দুপুরে চারঘাটের থানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পলাতক আসামির নাম ফারুক হোসেন (৩০)। তাঁর বাড়ি চারঘাট উপজেলার থানাপাড়া গ্রামে। হামলায় আহত দুজন হলেন চারঘাট থানার উপপরিদর্শক এসআই) আশরাফুল ইসলাম ও ফরোয়ার হোসেন। তাঁদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। নিজ বাসায় কাজ করছেন, এমন খবর পেয়ে দুই এসআই বুধবার বেলা দুইটার দিকে আসামি ফারুকের বাসায় যান। এ সময় আসামির হাতে ছোট হাঁসুয়া ছিল। হাঁসুয়ার আঘাতে এসআই ফরোয়ার হোসেনের হাত কেটে যায়। এসআই আশরাফুল আসামিকে ধরার চেষ্টা করলে আসামিসহ পরিবারের লোকজন তাঁর গলা টিপে ধরেন।

খবর পেয়ে চারঘাট মডেল থানার এক দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অতিরিক্ত পুলিশ আসার আগেই আসামি পালিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন এসআই আশরাফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন,  আসামি যে তাঁদের সঙ্গে এ রকম মারমুখী আচরণ করবেন, এটা তাঁরা চিন্তাই করতে পারেননি। এ ধরনের মামলার আসামি সাধারণত ধরে আদালতে সোপর্দ করা হয়। তাঁরা জামিনে  বের হয়ে আসেন। গ্রেপ্তার করতে গেলে তাঁরা সসম্মানে পুলিশের সঙ্গে চলে আসেন। কিন্তু আসামি তাঁর গলা টিপে ধরেছেন। আসামির সঙ্গে তাঁর মা, বাবাসহ সবাই তাঁকে ধরেছেন।

চারঘাট থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তিনি রাজশাহীতে আছেন। মামলার ব্যাপারে আলাপ–আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন


এই ক্যাটাগরির আরো সংবাদ