শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

পুনরায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান সেলিম খানকে সংবর্ধনা

এস. কাউসার ,চাঁদপুর / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

চাঁদপুর সদর উপজেলাধীন ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খানকে স্থানীয় খান বংশের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ)  বিকেলে লক্ষীপুর গ্রামের ইসমাইল খান বাড়ি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব সৈয়দ আহম্মেদ রতন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে আমাকে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে বিগত সময়ে যেভাবে এলাকার উন্নয়ন করেছি। আগামিতেও আপনাদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দিতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি।

আমার ইউনিয়নে কোন মাদকসেবীর আশ্রয় স্থান হতে দেব না। মাদকের সাথে যারা জড়িত থাকবে এবং তাদেরকে সহযোগিতা করবে সে আমার বংশের কিংবা পরিবারের হলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখব। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির সহযোগিতায় অত্র ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

সভায় এছাড়াও বক্তব্য রাখেন মোঃ মজিবুর রহমান খান, মোহাম্মদ আলী খান, মোঃ মিজানুর রহমান খান, মোঃ রাশেদ খান মোঃ শাহাদাত খান মোঃ শামীম খান, মোঃ মহিউদ্দিন খান, মোঃ লিটন খান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মোজাম্মেল হক মাসুদ খান ও মোঃ মিজানুর রহমান খান।

সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান এর উদ্যোগ গ্রহণ করেন মোঃ মিজানুর রহমান খান মোঃ জাহাঙ্গীর খান মোঃ মিজানুর রহমান খান (পুরাতন বাড়ি) মোঃ বোরহান খান টেলু।

অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান সেলিম খান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সোনার একটি নৌকা উপহার দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসেন খান।

খান বংশের ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় খান বংশের সকল পর্যায়ের মুরুব্বী ও যুবকরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ