শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

পিয়াজের দাম নিয়ন্ত্রণে বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

অসাধু ও অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের সিন্ডিকেটে অস্থির পিয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে প্রতিকেজি পিয়াজের দাম।

রাজধানীর খুচরা বাজারে পিয়াজের কেজি উঠে গেছে ৮০ টাকায়। বাজার নিয়ন্ত্রণে আগামী ১১ অক্টোবর (সোমবার) স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবে বাণিজ্যমন্ত্রী। ইত্যোমধ্যে ১১টি জেলার ডিসিদের চিঠি দেওয়া হয়েছে পরিস্থিতি জানার জন্য। পাশাপাশ মনিটরিংও বাড়ানো হয়েছে।

আশা করা যাচ্ছে, পিয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকার ওপরে উঠবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন, দেশে পিয়াজের কোন স্বল্পতা নেই। ভারতে বৃষ্টি হলে দেশে দাম বেড়ে যাবে এমনতো হতে পারে না। হুজুকে দেশের বাজারে পিয়াজের দাম বেড়েছে। আমাদের কাছে যথেষ্ট মজুদ রয়েছে। ৪০ টাকার পিয়াজ এখন ৭০ টাকা হলো কেন? দেশে পিয়াজের দাম বৃদ্ধির তো কথা না। ভারতে ৭ থেকে ৮ রুপি দাম বেড়েছে। দাম বাড়লে ভারতেরটা দাম বাড়বে। কিন্তু দেশি পিয়াজের দাম কেন বাড়লো? আমাদের দেশেতো পিয়াজ আছে উৎপাদন ভালো হয়েছে। ২৮ লাখ টন পেঁয়াজ বাংলাদেশে হয়েছে।

তিনি বলেন, আমরা মনিটরিং করছি কিন্তু, গ্রামে গ্রামে গিয়ে তো সম্ভব না। পিয়াজ নিয়ে আমাদের মনিটরিং চলছে। ইতোমধ্যে সব ডিসিদের চিঠি দেওয়া হয়েছে। বিশেষ করে ১১টি জেলায় যেখানে পিয়াজ উৎপাদন বেশি হয়। এখন আমরা ডিসিদের কাছ থেকে মজুদ পরিস্থিতি জানতে চেয়েছি। হাটে হাটে মনিটরিং জোরদার করা হয়েছে। এ বিষয়ে সোমবার বাণিজ্যমন্ত্রী সব স্টেকহোল্ডার নিয়ে বৈঠক করবেন। বৈঠকের পরই আমাদের পরবর্তী কার্যক্রম কী হবে সেটা জানা যাবে। আমরা দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আশা করছি, পিয়াজের দাম ৭০ থেকে ৮০ এর ওপরে উঠবে না। এছাড়া আমরা ভারতের বাইরে মিয়ানমার থেকে পিয়াজ আমদানি করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ