শিরোনাম
দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

পিএসজিতে মেসি, যা বললেন রামোস

স্পোর্টস ডেস্ক / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

দীর্ঘ ১৬ বছর ধরে যারা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তারা এখন সতীর্থ। স্পেনের বার্সেলোনা থেকে লিওনেল মেসি সম্প্রতি যোগ দিয়েছেন ফ্রান্সের প্যারিস সেইন জার্মেইতে (পিএসজি)। তার আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে সার্জিও রামোসও যোগ দিয়েছেন ওই ক্লাবে।

এতদিন যারা একে অন্যের বিরুদ্ধে মাঠে নামতেন, তারা খেলবেন একই জার্সিতে। এমনটা কি কেউ কখনো ভেবেছিলেন? আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ফরাসি জায়ান্টদের চুক্তি হওয়ার পর প্রথমবার এ নিয়ে কথা বললেন রামোস।

২০০৫ থেকে রিয়ালে খেলেছেন রামোস। এই মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তিতে সম্মত না হওয়ায় ফ্রি এজেন্টে পাড়ি জমান পার্ক দে প্রিন্সেসে। আর আর্থিক জটিলতা আর লা লিগার কঠোর নীতির কারণে বার্সার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। দুজনই নিজ নিজ ক্লাবের অধিনায়ক ছিলেন। কয়েক সপ্তাহ আগেই রামোসকে নিজেদের করে নেয় পিএসজি। আর বুধবার চুক্তি করেন মেসি।

৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের চুক্তির আনুষ্ঠানিকতার পর সোশ্যাল মিডিয়ায় তাকে স্বাগত জানান রামোস। নিজেদের পিএসজি জার্সির ছবি পোস্ট করে তিনি টুইটারে লেখেন, ‘কে এমনটা ভেবেছিল, তাই না লিও?’

একসময়ের প্রতিদ্বন্দ্বী সতীর্থ হবেন, সত্যিই কেউ ভাবতে পারেনি। তার চেয়েও বড় কথা, মেসি যে বার্সা ছেড়ে অন্য ক্লাবে খেলবেন, সেটাই তো ছিল ধারণার বাইরে।


এই ক্যাটাগরির আরো সংবাদ