শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

পাহাড়ের দুর্গম এলাকায় টিকা পৌঁছে দিল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দূর্গম বড়থলি ইউনিয়নে কোভিড (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী ১ হাজার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির মাঝে করোনাভাইরাসের টিকা পৌঁছে দিয়েছেন।  

বৃহস্পতিবার (১৮’ই নভেম্বর) টানা ৫ম বারের মত পাহাড়ের দুর্গম এলাকায় হেলিকপ্টারের সাহায্যে মেডিকেল টিম প্রেরণ পূর্বক সেনাবাহিনী এ টিকা পৌঁছে দেন। আইএসপিআর থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যন্ত ও দুর্গম এ অঞ্চলে বসবাসকারী পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা প্রয়োগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্স এর কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর চৌকস মেডিকেল টিমের সদস্যরা এতে অংশ নেন।

আরও বলা হয়, কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ঐ দুর্গম এলাকায় বসবাসকারী তৃণমূল পর্যায়ের সর্বমোট ১০০০ জন পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠির মাঝে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়।

এরুপ দূর্গম এলাকায় কোভিড-১৯ (২য় ডোজ) এর গণটিকা কার্যক্রম সম্পন্ন করতে পারায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ জনগণ সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দেশের যেকোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর এরুপ সহযোগীতা ভবিষ্যতেও সর্বদা অব্যাহত থাকবে বলে জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ