শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

পালিয়ে যাওয়া পুলিশদের বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দর্পণ ডেস্ক / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

যেসব ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তা ৫ আগস্টের পর পালিয়ে গেছেন, তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবেন—এবং তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।”

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, “বিমানবন্দরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি তদন্তে কাজ করছেন। কয়েকটি বিদেশি বিশেষজ্ঞ দলও তদন্তে যুক্ত হয়েছে। তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করা হবে।”

তিনি আরও বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে কোনো অস্ত্র বা হাতিয়ার চুরি হয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ কমিশন গঠন নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিশন গঠনের প্রক্রিয়া চলছে এবং এটি হলে বিস্তারিত সুযোগ-সুবিধা জানানো হবে।

আগামী নির্বাচনে বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের প্রসঙ্গে তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন, তাদের বেশির ভাগকেই পরিবর্তন করা হবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ