নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। হাবিব মজুমদার জয় কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য চলছে গনসংযোগ।ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সব শ্রেনি পেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ও তার পক্ষে মাঠে কাজ করেন।
পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদের একান্ত আস্থা ভাজন হাবিব মজুমদার বলেন,শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছেন ইউনিয়নের বিশিষ্টজনরা। তৃণমূলের মতামতের ভিওিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি।