চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার মা দ্রাসায় মিলনায়তনে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
জনাব আব্দুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়। বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মামুনুর রহমান,জলিল স্যার, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ পাটোয়ারী, ইউপি সদস্য শাহজালাল মিয়া,অভিভাবক সহ, ছাত্রলীগ নেতা রাব্বি আহমেদ প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ