শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

পার্বত্য অঞ্চলের সব স্কুল ফিডিংয়ের আওতায় আনার সুপারিশ

দর্পণ ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
জাতীয় সংসদ ভবন (ফাইল ছবি)

পার্বত্য অঞ্চলের সব বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

আলহাজ্ব মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সিনিয়র সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি ও বাসন্তী চাকমা ।

বৈঠকে  পার্বত্য এলাকার সিভিল সার্জনদের দায়িত্ব পালনের  জন্য পাহাড়ে চলাচল উপযোগী মানসম্মত গাড়ি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পাহাড়ে চলাচল উপযোগী অ‌্যাম্বুলেন্স সরবরাহ করার  সুপারিশ করে কমিটি।এছাড়া, পার্বত্য এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপনে জনসংখ্যার ভিত্তিতে না করে দূরত্ব বিবেচনায় কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

পার্বত্য এলাকায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলো চিহ্নিত করে চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।  কমিটি আইনশৃঙ্খলা রক্ষার জন্য পার্বত্য এলাকায় একটি হেলিকপ্টার সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করে ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ