শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পাবজি না খেলে প্রোগ্রামিং শেখার আহ্বান পলকের

দর্পণ ডেস্ক / ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

নতুন প্রজন্মকে ফেসবুক ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে প্রোগ্রামিং শিখতে মন দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার তথ্যপ্রযুক্তি বিভাগের আয়োজনে ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রযুক্তির ভাষা হচ্ছে প্রোগ্রামিং উল্লেখ করে পলক বলেন, নতুন প্রজন্মকে আবশ্যিক ভাবে প্রোগ্রামিং শিখতে হবে। বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালকবিহীন গাড়ি চালানো হচ্ছে।।তিনি নিজেদের বিকশিত করতে শৈশব, কৈশোর, তারুণ্য কিংবা প্রবীণ, রাজনীতিবিদ, সাংবাদিক সবাইকেই ‘প্রোগ্রামিং’ শেখার ওপর গুরুত্বারোপ করেছেন।
একইসঙ্গে ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে। তথ্যপ্রযুক্তি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে কীভাবে দেশের শত কোটি টাকা বাঁচিয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির।


এই ক্যাটাগরির আরো সংবাদ