শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

পাবজি খেলতে না দেয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

ঝালকাঠির রাজাপুরে মোবাইল ফোন দিয়ে পাবজি গেমস খেলতে না দেয়ায় বাবার বাড়িতে প্রবাসীর স্ত্রী নুসরাত জাহান শান্তা (২১) আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। শুক্রবার মধ্যরাতে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

শান্তা মিয়ারহাট গ্রামের মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানায়, তিন বছর আগে শান্তার সঙ্গে আমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী প্রবাসে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেমস খেলে সময় কাটাতো। ঘটনার দিন শুক্রবার শান্তার মা রিনা বেগমের সাথে মোবাইল গেমস খেলা নিয়ে ঝগড়া হয়।

এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চালের পোকা মারা ঔষধ খেয়ে ফেলে। শান্তার পরিবার ঘটনা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শান্তার পাকস্থলী ওয়াস করে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাবা নুরে-আলম।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ