শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

পানির দাম ৪০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা

ঢাকা ব্যুরো / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীতে সরবরাহ করা পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। গতকাল সোমবার ওয়াসার বিশেষ বোর্ড সভায় এই দাম বাড়ানোর প্রস্তাব তোলা হয় বলে জানা গেছে।

ঢাকা ওয়াসার ১৩ সদস্যের বোর্ডে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দুইজন অতিরিক্ত সচিব, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ছাড়াও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সদস্য হিসেবে থাকেন।
সভায় উপস্থিত এক বোর্ড সদস্য সংবাদমাধ্যমকে জানান, সোমবার ওয়াসা বোর্ডে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর পক্ষে মত দেন। তবে, বোর্ডের অধিকাংশ সদস্য এ প্রস্তাবের বিরোধিতা করেন।

এর আগে জানুয়ারির শেষ সপ্তাহেও একবার পানির দাম বাড়ানোর প্রস্তাব বোর্ড সভায় তোলা হয়েছিল। তখন বেশিরভাগ সদস্য এর বিরোধিতা করেন।

বোর্ডের সদস্য আরও জানান, ব্যবস্থাপনা পরিচালক দাম বাড়াতে চান, আমরা বলেছি দাম বাড়ালে মানুষের জীবনমানের ওপর এর প্রভাব পড়বে। ফলে এটা এখনো চূড়ান্ত হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে বিষয়টি নিয়ে।’

বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা সংবাদমাধ্যমকে জানান, ‘বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি’।

ওয়াসা বোর্ডের সভার সিদ্ধান্তের বিষয়ে নিজে কোনো মন্তব্য করেননি জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, ‘কস্টিং ও সিস্টেম লস কমানো এবং সরকারের ভর্তুকি কমানো যায় কীভাবে, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

এর আগে, ২০২১ সালের ২৫ মে ঢাকা ওয়াসা পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়। যাতে আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা থেকে বেড়ে ১৫ টাকা ১৮ পয়সা হয়। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ