শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

পাচারের সময় ৬ কেজি স্বর্ণসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় কেজি ওজনের ৫০টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে ওই এলাকায় একটি মোটরসাইকেলে থাকা দুই যুবকের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক দুই যুবক হলেন নড়াইলের কালিয়া উপজেলার সরণখোলা গ্রামের মৃত খোকা মোল্লার ছেলে তৌহিদুল ইসলাম ও একই উপজেলঅর পুরুলিয়া গ্রামের হারিয়াস সরদরের ছেলে ইমরান হোসেন।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ বলেন, শুক্রবার সকালে বেনাপোলগামী একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলআরোহী দুই যুবকের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের প্যান্টের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের দাম আনুমানিক ৪ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর বিজিবি অধিনায়ক জানান, যশোর শহরের দড়াটানা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ওই দুইজন বেনাপোল যাচ্ছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণের বার ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ