শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

পাঁচ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিবে এবিএফ

ঢাকা ব্যুরো / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনার আয়োজন করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন (এবিএফ)।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় সঙ্গীত ও নৃত্যশালা মিলয়াতনে (মৎস্য ভবনের পেছনে) এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুক্তিযোদ্ধা এ এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন খাতে অবদান রেখেছেন এমন পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হবে।

তারা হলেন- স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু, ক্র্যাক প্লাটুনের গেরিলা যোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক শাহীন সামাদ, বীরপ্রতীক মেজর (অবঃ) ওয়াকার হাসান ও বীর মুক্তিযোদ্ধা মিনু হক।


এই ক্যাটাগরির আরো সংবাদ