শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

পহেলা বৈশাখে মতলব উত্তরে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সুমন আহম্মেদ / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা ক্যাম্পাসের রাস্তায় প্রদক্ষিন করে উপজেলা সভাকক্ষে এসে শেষ হয়।


হলরুমে সংক্ষিপ্ত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাজাহান কামাল।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) সাইফুল ইসলাম,উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) সজীব চন্দ্র, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়াসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সাংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার দক্ষিন ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।

উপজেলা নির্বাহি অফিসার গাজী শরিফুল হাসান  বলেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের এই ঐতিহ্য আমাদেরকেই ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম যেন এটা চর্চা করতে পারে, বিকশিত করতে পারে এবং আধুনিক প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে যেন এটার আরো উৎকর্র্ষ সাধণ করতে পারে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ