বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মাদ্রাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হোসাইন মল্লিক এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাও: মোঃ আরিফুর রহমানের পরিচালনায়,বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত মাহফিলে ওয়াজ করেন, উজানীর পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আশেকে এলাহি, আলহাজ্ব মাওলানা কারী মাসউদুর রহমান মুহতামিম বাইতুল মা’মুর মাদ্রাসা ,শ্যামপুর,ঢাকা। মাওলানা মুফতি জমির উদ্দিন রাহমানি খতিব, বাইতুল আকসা কেন্দ্রীয় মসজিদ মিরপুর-১ ঢাকা, সহ আরও অনেক ওলামায়ে কেরামগণ ৷
উল্লেখ্য যে , মাদ্রাসার সদ্য হাফেজ হওয়া ছাএদের পাগড়ি ও কোরআন শরীফ উপহার হিসেবে দেন, মাদ্রাসার সহ-সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন মিয়াজী। উক্ত মাহফিলে এনতেজামিয়া কমিটির সদস্য গন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শতশত মুসুল্লিগনের উপস্থিতিতে ওয়াজ শেষে দেশের সান্তিকামনায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয় ৷