শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

পরিবহন ধর্মঘটে প্রভাব পড়েনি মোংলা বন্দরে

নিজস্ব প্রতিবেদক / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রথম দিনে মোংলা সমুদ্র বন্দরে বড় কোন প্রভাব পড়েনি। মোংলা বন্দরের জেটি ও আউটার বারে অবস্থানরত জাহাজে পন্য ওঠামানাসহ সড়ক ও নৌপথে পন্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল এম মুসা জানান, সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রথম দিনে মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দরের জেটি ও আউটার বারে অবস্থানরত জাহাজের পন্য ওঠামানা স্বাভাবিক রয়েছে। রপ্তানী পন্য ও জাহাজ থেকে খালাসকৃত আমদানী পন্য সড়ক নৌপথে দেশের বিভিন্ন স্থানে পরিবহনে বড় কোন প্রভাব পড়েনি।

তবে মোংলা বাস  টার্মিনাল থেকে আন্ত:জেলার ১৭টি রুটসহ দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে। ধর্মঘটের কারনে সকাল থেকে গন্তব্যে যেতে ঘর থেকে বের হওয়া লোকজন যাত্রীবাহী পরিবহন না পেয়ে চরম বিড়ম্বনায় পড়েন। এসব লোকজনকে ভেঙ্গে-ভেঙ্গে তিন থেকে চার গুন ভাড়া বেশি দিয়ে নসিমন-করিমনসহ ব্যাটারিচালিত যানবাহনে করে গন্তব্যে পৌছাতে হচ্ছে।

এদিকে মোংলা ইপিজেডের মহাব্যবস্থাপক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, “মোংলা ইপিজেডের ফ্যাক্টরীগুলোর কাঁচামাল ও উৎপাদিত পণ্য মোংলা বন্দর ও বেনাপোল বন্দর দিয়েই পরিবহণ হয়ে থাকে। অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘটের অব্যাহত থাকলে এর কিছুটা প্রভাব পড়বে।


এই ক্যাটাগরির আরো সংবাদ