শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার: ছাত্রলীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
আল নাহিয়ান খান জয়- লেখক ভট্টাচার্য

পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয় শুধু, এটা তাদের অধিকার বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কথা বলেন।

আল নাহিয়ান খান জয় বলেন, আমরা শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একমত। একইসঙ্গে বলতে চাই তাদের এই দাবি সঠিক ও যৌক্তিক। পরিবহনে হাফ ভাড়া শিক্ষার্থীদের দাবি নয় শুধু। এটা তাদের অধিকারও।
তিনি বলেন, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি পরিবহন সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে মেনে নিতে হবে এবং এটা বাস্তবায়নেও তাদেরকে ভূমিকা রাখতে হবে।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগ সবসময়ই শিক্ষার্থীদের দাবির পক্ষে ছিলো। পরিবহনে হাফ ভাড়ার দাবির সঙ্গেও ছাত্রলীগ একইভাবে সহমত পোষণ করে। আমরা মনে করি শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মানতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি মানার কথাটা যেভাবে যুক্তিযুক্ত। একইভাবে আন্দোলনের নামে যেনো কোন সহিংসতা সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ