শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ‘মননে উত্তর-দক্ষিণ’ মতলবের সংবর্ধনা

মো: কামরুজ্জামান হারুন / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অর্থনীতিবিদ, জাতীয় পরিকল্পনাবিদ ড. শামসুল আলম মোহন নিজের কর্মদক্ষতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তি। প্রতিমন্ত্রী হওয়ার পর জনগণের ভালোবাসায় হয়েছেন সিক্ত।


শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে মননে উত্তর-দক্ষিণ’ মতলব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।


বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড.নূরুল আমিন রুহুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ।


সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান। উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও হেলথ সিস্টেম স্পেশালিষ্ট, ইউএনএফপিএ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক।


প্রধান অতিথির বক্তব্যে ড.শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। সরকার যে বড় বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হচ্ছ। তিনি আরো বলেন, আমরা অবশ্যই বৈশ্বিক উন্নয়ন চাই, সড়ক চাই, সেতু চাই। তার চাইতে বড় কিছু চাই, চাই আমাদের আত্মপরিচয়। আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি এবং তা পারবো।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাসের উপর আমাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সেটা যথাযথভাবে পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, মতলব উত্তর দক্ষিণ উপজেলার স্নাতক উর্ত্তীণদের নিয়ে গড়ে উঠেছে ‘মননে উত্তর দক্ষিণ’ মতলব,নামের এ সংগঠন।


এই ক্যাটাগরির আরো সংবাদ