শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

পরাজিত ফ্যাসিবাদী শক্তি প্রচুর গুজব রটাচ্ছে: উপদেষ্টা নাহিদ

দর্পণ ডেস্ক / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারত বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশে চলছে উগ্রবাদ। অথচ তাদের দেশেই উগ্রবাদ বাড়ছে সে সম্পর্কে কিছু বলেনা। ভারতের এ ধরনের অপপ্রচার বেশ কিছুদিন ধরে তারা চালাচ্ছে। 

আজ শনিবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতীষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি রাজপথে পরাজিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচুর গুজব রটাচ্ছে। ফেক আইডি দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তারা অনলাইনে তাদের শক্তি প্রদর্শন করছে। তাদের এসব মিথ্যা তথ্য ও গুজবে জনগণকে বিশ্বাস না করার আহবান জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা বিশ্বাস করি রংপুর দেশের মধ্যে সবচেয়ে অবহেলিত হয়ে আছে। রংপুরকে স্বল্প পরিমাণ বাজেট দেয়া হয়, আর ৩ গুন বাজেট দেয়া হয় গোপালগজ্ঞে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা মূলত লড়াই করেছিলাম। রংপুরের প্রতি অবহেলা বৈষম্য অবশ্যই দূর করবো।

তিনি বলেন, আমরা অন্তবর্তীকালীন সরকার কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করিনা। বাংলাদেশের সম্মান মানমর্যাদা অক্ষুন্ন রেখে সমতার ভিত্তিতে যে কোন দেশের সাথে সম্পর্ক করবো। দেশের আইন শৃঙখলাসহ জরুরি কিছু ইস্যু আছে তা সমাধান করার চেষ্টা করছি।

বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। আবু সাইদের বিশ্ববিদ্যালয় কখনই অবহেলিত থাকবেনা অবশ্যই তারা অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।

নাহিদ ইসলাম আরও বলেন আমাদের সহযোদ্ধা শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে তিনি লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা ভোগ করছি।

তিনি বলেন, আমাদের অবশ্যই সত্যতা তুলে ধরতে হবে। পৃথিবীর মানুষের কাছে সত্যতা তুলে ধরতে পারলেই দেশের মানুষের কাছে আমরা স্বীকৃত হবো।

এর আগে বেরোবির প্রতীষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টি নন্দন গেট উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা। এরপর শিক্ষার্থীদের সাথে আনন্দ র‌্যালিতে অংশ নেন তিনি। এরপর আলোচনা সভায় উপস্থিত হন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে তাকে সম্মাননা দেয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড, শওকত আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ